Friday, November 28, 2014

নতুনগাঁও এলাকায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের নতুনগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. ভাসানী (৩৮) ও স্ত্রী রুমা (৩৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ভাসানী ও রুমা অনেকদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের এর আগেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে একাধিকবার গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

দ্য রিপোর্ট