গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, শনিবার দিবাগত মধ্যরাতে যানবাহনের চাপায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে দড়ি বাউশিয়া এলাকার মহাসড়ক থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর