Tuesday, November 04, 2014

টঙ্গীবাড়ির কাজলরেখা নদী থেকে মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদীবাজার বেইলী ব্রিজের নিচে কাজলরেখা নদী থেকে জাফর মল্লিক (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আলদীবাজার বেইলী ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে।

টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিহত জাফর মল্লিক আলদীবাজারের কলা বিক্রেতা ও মাকাহাটি গ্রামের সোলেমান মল্লিকের ছেলে। তাকে হত্যা করা হয়েছে, নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাইজিংবিডি