Tuesday, October 14, 2014

অজ্ঞান পার্টির খপ্পরে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী

সোমবার অজ্ঞান পার্টির খপ্পরে পরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী শহিদুর রহমান (৪৮) এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাঁকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার শাহাবাগের বাসা থেকে অন্য কর্মদিবসের মত বাসে করে মুন্সীগঞ্জের আসছিলেন তিনি। অজ্ঞান পার্টির লোকজন কৌশলে তাঁকে অজ্ঞান করে সাথে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, ঘড়িসহ সাথে থাকা টাকা পয়সা নিয়ে যায়।

মুন্সীগঞ্জ শহরের পুরনো কাছারীর জিএস সিটি সেন্টারের কাছের রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে তাঁর সহকর্মীরা এসে প্রথমে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বশাক জানান, তার শারিরিক অবস্থা সঙ্কটাপন্ন। ২৪ ঘন্টার আগে কিছু বলা মুসকিল। তাই ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ