Tuesday, October 14, 2014

মাওয়া ঘাটে হোটেল জরিমানাসহ ৩০ কেজি ইলিশ মাছ জব্দ

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পদ্মা নদী সংলগ্ন মাওয়া ঘাট এলাকার বিভিন্ন হোটেলগুলোতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের কাছে চড়ামূল্যে দেদারসে বিক্রি হচ্ছিল ইলিশ মাছ।এ খবর পেয়ে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পযন্ত প্রায় ২ঘন্টাব্যাপী মাওয়া ঘাট এলাকার ১নং, ২নং ও ৩নং বিভিন্ন হোটেলগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: আবুল কালাম এ আদালত পরিচালনা করেন। এ সময় কাশফুল, আল্লাহার দান, বিক্রমপুর, মোশারফ, মাওয়া মাষ্টার, কালাম, হাসান, ফারুকসহ ৯টি হোটেল থেকে ৩০ কেজি ইলিশ মাছ জব্দসহ ১৮হাজার টাকা জরিমানা করা হয়। পরে আটককৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এ সময় নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রিয়াজউদ্দিন আহমেদ পিপিএম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাপোষ্ট