Tuesday, October 14, 2014

লৌহজংয়ে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে গোসল করতে গিয়ে নিখোঁজ দু’ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। লৌহজং উপজেলার উপজেলার কাজীরগাঁও গ্রামের কাছে তালতলা-গৌরগঞ্জ খালে গোসল করার সময় নিখোঁজ সিমা আক্তারের (৪৫) লাশ সোমবার ডুবুরীরা উদ্ধার করেছে। দুর্ঘটনাস্থলের প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও সেতুর নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকার আজিমপুরের বাসিন্দা সিমা দুই কন্যা এবং স্বামীর সাথে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার দুপুরে বাড়ির অন্যদের সাথে সিমাও গোসল করতে নামে।

এক পর্যায়ে ¯্রােতে টেনে নিয়ে যায়। পরে ডুবুরী তলব করা হয়। তার স্বামীর নাম দুলাল শিকদার। এদিকে সদর উপজেলার বাংলাবাজারের কাছে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ ফরহাদ হোসেনের (১৫) লাশ তিন দিনের মাথায় রবিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কালীরচর টেক বরাবর তার লাশ ভেসে উঠে। এর আগে শুক্রবার বিকালে গোসল করতে গিয়ে সে নিখোজ হয় এবং তার কাজিন মো. ফয়সালের (২০) মর্মান্তিক মৃত্যু হয়।

ফরহাদকে উদ্ধারে শনিবার ঢাকা থেকে ডুবরি তলব করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল দু’দিন চেষ্টা চালিয়েও ফরহাদের সন্ধান পায়নি। পরে নদীতে লাশ ভেসে উঠে। ঢাকার জুড়াইনের ওমর হোসেনের পুত্র ফরহাদ ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

মুন্সিগঞ্জেরকাগজ