Tuesday, October 14, 2014

গজারিয়ার মেঘনায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর। এ সময় ৩ জেলেকে আটক করা হয়।

উপজেলা মৎস কর্মকর্তা সালমা আক্তার দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় ফারুক হোসেন, আলীনুর ও মোক্তার হোসেনকে আটক করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর দেড়টার দিকে জব্দ করা কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

একই সঙ্গে গজারিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিস সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের পাঁচশ’ টাকা করে জরিমানা করেন।

দ্য রিপোর্ট