
জেলার সদর উপজেলায় পানিতে ডুবে হুমায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই গ্রামের সাহাবউদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, দাদার বাড়ির পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে
পড়ে যায় হুমায়রা।
প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য রিপোর্ট