প্রতিকূল আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ শনিবার দুপুর ১টায় এ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। পরে দুপুর ২টায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিএর মাওয়া পোর্ট কর্মকর্তা (নৌ-ট্রাফিক) মো. রিয়াদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বিপদসঙ্কেত ৩ থেকে কমিয়ে ২ নম্বর করায় আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
দ্য রিপোর্ট