Saturday, October 11, 2014

মনসুর আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

manovগজারিয়া উপজেলায় তেতুইতলা গ্রামে মনসুুর আলী (৯০) হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে। শনিবার বেলা ১১টায় গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামের সামনে মনসুর আলী প্রধান হত্যার প্রতিবাদে শত শত এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বালুয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন প্রধান এর চাচা মনসুর আলী প্রধান মারা যায়। শনিবার বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা গ্রামের সামনে চেয়ারম্যান মর্জিনা বেগমসহ এলাকার কয়েক হাজার নারী/পুরুষ এ মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মর্জিনা বেগম, ছাত্রলীগ নেতা আল-আমিন তারা মনসুর আলী প্রধান হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিচার চান।

এ সময় মানব বন্ধনে বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ সভায় গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, গজারিয়ার বালুয়াকান্দি তেতৈতলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে মনসুর আলী প্রধান মারা যায়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে থানা পুলিশ তৎপর রয়েছে। অপরাধীরা যেই হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

গজারিয়া আলোড়ন