ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঈদ-পূজার টানা ছুটিতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড় ও অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি জানান, গজারিয়া তেতৈতলা এলাকাস্থ মেঘনা সেতুর ঢাল থেকে বাউশিয়া পাখি পয়েন্টে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো বৃদ্ধি পাচ্ছে।
শীর্ষ নিউজ