Sunday, October 12, 2014

মেয়ের বাল্যবিয়ে না দিতে বাবার মুচলেকা!

cm4মুন্সীগঞ্জ সদরের মিজিকান্দি গ্রামে প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না অঙ্গীকার করে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন বাবা আবুল বাসার মিজি। শনিবার বিকেলে স্কুলছাত্রী আসমা আক্তার পুতুলের বিয়ের আয়োজন করেন তার বাবা-মা। পুলিশের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়। বর একই গ্রামের আব্দুল হাকিম মিজির ছেলে মো. ডালিম মিজি (২৪)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরাবন তহুরার নির্দেশে কনের বাড়িতে যায় পুলিশ।

[gallery type="rectangular" link="none" ids="74219,74217,74218"]
পরে পুলিশের উপস্থিতিতে দশম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে বন্ধ হয়। এ সময় কনের বাবা প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দিতে পুলিশের কাছে লিখিত মুচলেকা দেন।

দ্য রিপোর্ট