তাদের লেখাগুচ্ছ পত্রস্থ হয়েছে মঞ্চকুসুম শিমুল ইউসুফ শীর্ষক গ্রন্থে। ফলে এ গ্রন্থ শুধু একজন শিল্পীর জীবনচিত্রই নয়, শিল্পযাপনের মূল্যায়নও উঠে এসেছে যথাযোগ্য বিশেষণে।
২০০৭ সালে শিমুল ইউসুফের পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে এ গ্রন্থের আয়োজন করা হয়। অবশেষে দীর্ঘ চার বছর পার হয়ে যাওয়ার পর গ্রন্থটি আলোর মুখ দেখছে।
আগামী শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে মঞ্চকুসুম শিমুল ইউসুফ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
আমার দেশ