Saturday, July 23, 2011

বল্লালবাড়িতে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশা উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের বল্লালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে এটি উদ্ধার করা হয়। সদর উপজেলার হাতিমাড়া পুলিশ ফাঁড়ির এসআই হানিফ জানান, টহল দেয়ার সময় মুন্সীগঞ্জ-টঙ্গিবাড়ী সড়কের বল্লালবাড়ি নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিকশা (নারায়ণগঞ্জ-থ-১১-২৩৩৪) দেখতে পায় তারা। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। এছাড়া দেশের সকল থানায় ওয়ার্লেস বার্তা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র কোথাও থেকে অটোরিকশাটি এনে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

শীর্ষ নিউজ