Tuesday, May 31, 2011

আপন - রাহমান মনি

বৌয়ের জায়গায় বৌ থাকবে
বোনের জায়গায় বোন।
স্ব স্থানে আর, স্বমহিমায়
সবাই যে আপন।
তবু কেন ননদ-ভাবী
থাকেনা মিলে মিশে,
স্বমহিমায় থাকলে সবাই
ঝগড়া বিবাদ কিসে?
বোন কি দিতে পারে কভু
বৌয়ের ভালোভাসা?
বৌয়ের কাছেই মেটে কেবল
মনের কিছু আশা।
ভাই যদি ভুল করে কভু
ছিন্ন করে বাঁধন,
পাড়াপড়শী দুশমনেরা
সুযোগ খোঁজে তখন।
মায়ের অভাব পূরণ করতে
চায় যদি শাশুড়ি,
ধরে নিতে হবে তখন
ডাইনি সে বুড়ি।
শশুর কি দিতে পারে ভাই
বাবার অপার স্নেহ,
শশুর বিনে জামাই আদর
পারবে দিতে কেহ?
শশুর শাশুড়ি, দেবর, ননদ
পিতামাতা, ভাই বোন
শালাশালী ভারী দুলাভাই
স্বস্থানে সব আপন।।আপন