Tuesday, May 31, 2011

সিরাজদিখানে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকের সমর্থকরা জাল ভোট দিতে আসে। এ সময় বিএনপি সমর্থিত মোজার হোসেন সমর্থকরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খুশি আক্তার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া উপজেলার বাকি ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

শীর্ষ নিউজ
--------------------------------------------

ইউপি নির্বাচন ২০১১
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি-হট্টগোল
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার বালুরচর ইউনিয়নের চরবয়রাগাদি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

অপর একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চর বয়রাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও মোক্তার হোসেনের সমর্থকদের মধ্যে ওই হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট পুশিয়া আক্তার ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, সকাল সোয়া ৯টার দিকে একই ইউনিয়নের রাজা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টার সময় চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক আরটিভি, একুশে টিভি ও দেশ টিভির সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম