Thursday, May 05, 2011

টঙ্গীবাড়িতে মঠের চূড়ার ২ তাম্র বল চুরি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সাড়ে ৩শ’ বছরের পুরনো আউটশাহী এলাকায় মঠের চূড়া থেকে গোলাকৃতির মূল্যবান ২টি তাম্র বল চুরি হয়েছে। প্রায় দেড়’শ ফুট উচ্চতার ওই মঠের চূড়ায় বুধবার সকাল থেকে এলাকাবাসী তাম্র বল ২টি দেখতে পাচ্ছে না। এলাকাবাসীর ধারণা, গতকাল মঙ্গলবার রাতের আঁধারে যে কোনো সময় সংঘবদ্ধ একটি চক্র মঠের ওই তাম্র বল দু’টি চুরি করেছে। টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী মঠটি ওই এলাকার ঐতিহ্যবাহী একটি মঠ। সাড়ে ৩শ’ বছর আগে মঠটি সেখানকার হিন্দু জমিদাররা তৈরি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, মঠের ২টি তাম্র বল চুরি হয়েছে শুনেছি। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।