Thursday, May 05, 2011

শ্রীনগরে সন্ত্রাসী হামলায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরের লস্কপুর গ্রামে সন্ত্রাসী হামলায় মীর কাশেম (৫০) নামে এ ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় বুধবার নিহতের ভাই মীর লতিফ শ্রীনগর থানায় হত্যা মামলা রুজু করেছেন। জানা গেছে, রিকশা বেচাকেনা নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার লস্করপুর গ্রামে মীর কাশেমকে একই গ্রামের ইমান আলী গং মাথায় আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মীর কাশেমকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের ভাই লতিফ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

শীর্ষ নিউজ
--------------------------------------------------


মুন্সীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুর এলাকায় কাশেম খান (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্ব্ত্তৃরা।

বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে নিজ বাড়ি লস্করপুর এলাকায় ফেরার পথে ৬/৮ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে শ্রীনগরের ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই লতিফ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত কাশেম খানের সঙ্গে প্রতিবেশী ঈমাম ঢালীর জমি সংক্রান্ত বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
-------------------------------------------

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মীর কাশেম (৫০) উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। বুধবার ভোরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার ও পুলিশ জানিয়েছে।

নিহতের ভাই আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, ৪/৫ দিন আগে গ্রামের ইমান আলীর সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে ইমান আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ইমান ও তার লোকজন কাসেমের ওপর হামলা চালায় বলে দাবি করেন লতিফ।

এতে কাসেমের মাথায় কোপ লাগে। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, "চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে কাসেম মারা যান। তার লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"

এ ঘটনায় বুধবার ইমান আলীকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।

বিডি নিউজ 24
---------------------------

মুন্সিগঞ্জে সংঘর্ষে হত ১

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুর গ্রামে সংঘর্ষে মীর কাসেম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সংঘর্ষে গুরুতর আহতাবস্থায় ভর্তির পর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মীর কাসেম।

শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ৪/৫ দিন আগে তুচ্ছ ঘটনায় উপজেলার লস্করপুর গ্রামের মীর কাসেম ও ইমান আলীর মধ্যে ঝগড়া ও সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার রাত ১০ টার দিকে মীর কাসেম ইমান আলীর বাড়ির সামন দিয়ে আসার সময় প্রতিপক্ষ মীর কাসেমের উপর হামলা চালায়। প্রতিরোধের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। মাথায় মারাত্মক জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল লতিফ বুধবার ইমান আলীকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এখনও কেউ গ্রেফতার হয়নি। পেশায় কৃষক মীর কাসেম লস্করপুর গ্রামের মৃত মোসলেম মীরের পুত্র।

বিক্রমপুর সংবাদ
---------------------------------