Sunday, May 08, 2011

টঙ্গিবাড়িতে ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বৃত্তিপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার উপজেলার বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ওই শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দূল রউফ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হরগঙ্গা কলেজের অধ্যাক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী অব্দুল ওয়াহিদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসূল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।

জানা গেছে, এ বছর টঙ্গিবাড়ি উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের মোট ১৪০ জন শিক্ষার্থী শহীদ শামছুল হক ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩টি ও ১৩টি সাধারণ মোট ১৬ জনকে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের নগদ ২ হাজার করে টাকা ও একটি সার্টিফিকেট এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের নগদ ১৫ শত করে টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।