এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম তার ব্যক্তিগত উদ্যোগে শনিবার উপজেলার কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামের জেলে পাড়ার দুস্ত ও অসহায় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরন করেন।এ সময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি এ্যাটনি জেনারেল বিশ্বজিত দেবনাথ, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, লৌহজং মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন বাবুল মুন্সি, মোঃ মনির হোসেন মাষ্ঠার, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সবজল শিকদার, মনোজ কুমার সিংহ অমিত প্রমুখ।

কম্বল বিতরন শেষে এ্যটনি জেনারেল মাহবুবে আলম দক্ষিন মর্শদগাঁও গ্রামের দাশ বাড়ির কালি মন্দির পরিদর্শন করেন।
বাংলাএক্সপ্রেস