Sunday, December 07, 2014

প্রায় ৪ কেজি সোনাসহ মুন্সিগঞ্জের কবীর শিকদার আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৮শ’ গ্রাম স্বর্ণসহ একজন বৃদ্ধকে আটক করেছে বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষ। আটক এ কে এম গোলাম কবীর শিকদার (৬৬) মালয়েশিয়া থেকে আসছিলেন। তার বাড়ী মুন্সিগঞ্জ জেলায়।

বিমান বন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার জুয়েলা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম কবীরকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি ১ কেজি, ৪টি ১০০ গ্রামসহ কয়েকটি সোনার বার পাওয় গেছে।

আটকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিডিনিউজ