Tuesday, December 23, 2014

টঙ্গীবাড়ীর পাঁচগাওয়ের শিক্ষানুরাগী এক যুবকের নাম পিয়ার হোসেন সৌরভ

জাহাঙ্গীর আলম: সম্মান মূল্যবান জিনিস তা পেতে হলে পড়তে হবে, জানতে হবে। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিনাঞ্চলের বিপদগামী যুবকদের ধ্বংসাত্বক কার্যকলাপ থেকে প্রকৃত মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমবয়সী, সমমনা যুবকদের নিয়ে শিক্ষার উন্নয়নে টঙ্গীবাড়ী থানার একমাত্র পাঠাগারটি পাঁচগাও ইউনিয়নের সাতুল্লা নির্মান করেন।

কঠোর পরিশ্রম আর শিক্ষার প্রসারে তিনি দিন দিন সেখানে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা, তথ্য ও গভেষনা মূলক বই এর মাধ্যমে এক বিশাল লাইব্রেরী গড়ে তোলে। তিনি জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকাকালীন প্রবাসী বন্ধুদের নিয়ে সেখানে অথাৎ স্পেনে বসবাস করেও শিক্ষার মানউন্নয়নে হাইস্কুল পর্যায়ে বৃত্তি চালু করেন। যার মাধ্যমে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে মেধার যাচাই করছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটির মাধ্যমে উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা একটি জ্ঞান ভান্ডার পেয়েছে।