Tuesday, December 23, 2014

ঢাকায় সমাবেশ সফল করতে লৌহজং উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা

১ জানুয়ারী ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সফল করতে সোমবার লৌহজং উপজেলা জাতীয় পার্টি এক প্রস্তুতি সভার আয়োজন করে মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন খোকা ঢালী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজামাল কালু, মোঃ মহসিন হাওলাদার, মোঃ মহিবুল হাসান বাদল, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ নাজিউর ইসলাম লিপু, মোঃ টিটু রাজ, মোঃ সেন্টু , মোঃ অলি, মোঃ হিরু, মোঃ শ্যামল খান, মোঃ ইমরান শিকদার, সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির জাতীয় পাটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুন্সিগঞ্জেরকাগজ