Sunday, December 14, 2014

শিমুলিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ : ৭ ফেরি মাঝ নদিতে আটকা

ঘন কুয়াশার কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে আজ রবিবার রাত ৪টা থেকে ফেরী পারাপার বন্ধ রয়েছে। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে সহস্রাধিক যাত্রীসহ ২ শতাধিক যানবাহন নিয়ে ৭ টি ফেরী নোঙরে করে রাখে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) চন্দ্র শেখর জানান, রবিবার রাত ৪টার দিকে নৌরুটে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এতে নৌ-চ্যানেলের মার্কিং-বয়া নির্ণয় দুস্কর হয়ে উঠলে কর্তৃপক্ষ ফেরী পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে স্থানান্তরিত শিমুলিয়া ফেরীঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরীঘাট থেকে ছেড়ে যাওয়া ৭ টি ফেরী মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়।

এতে করে প্রায় ৩ শতাধিক যাত্রীবাহি যানবহন পারাপারের অপেক্ষায় থাকে। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পযর্ন্ত সাড়ে ৩ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। ঘাট এলাকায় পর্যাপ্ত স্যনিটেশন ব্যবস্থা না থাকায় অপেক্ষামান যাত্রীদের ভোগান্তিতে পরতে হয়।

বিডিলাইভ