Monday, December 15, 2014

টঙ্গীবাড়ী রেড ক্রিসেন্টের উপজেলা কমিটি গঠন

রোবরার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়েছে ।এতে রাসেল ঢালীকে দলনেতা শিহাব খান মুন্না ও সিফাত মোল্লা উপদল নেতা মনোনিত করা হয়েছে । জনসংযোগ ও পরিকল্পনায় মামুন ও ফয়সাল ।সেবা ও স্বাস্থ্য বিভাগে রাব্বি ও হৃদয়। প্রশিক্ষণে মায়েদুজ্জামান ও রাকিব রোহানী, রক্ত বিভাগে সম্রাট, ফারুক, ক্রীয়া ও সংস্কৃতিতে ইমরান, রিপন ।বন্ধুত্ব বিভাগে শেখ রাসেল ফখরুদ্দীন,কাজল আক্তার এর নাম ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কমিটির উপ প্রধান জি এইচ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলায়েত শাহিন, কবির মিন্টু প্রমুখ ।

বিক্রমপুর চিত্র