Friday, November 14, 2014

শহরের ৩ লাখ টাকার চোরাই ওষুধ জব্দ

মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটের সামনে জহিরের চায়ের দোকান সংলগ্ন মীম ফার্মীসির সামনে থেকে বুধবার গভীর রাতে বিভিন্ন কোম্পানীর প্রায় ৩লাখ টাকার ওষুধ জব্দ করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। সদর থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের ফকির জানান, বুধবার গভীর রাতে এস.আই রাসেলের নেতৃত্বে টহল পুলিশ জহিরের চায়ের দোকানের সামনে আসলে সন্দেহ জনক একটি বেবিট্যাক্সি দেখে চ্যালেঞ্জ করলে বেবী ট্যাক্সির চালক দৌড়ে পালিয়ে যায়।

এ সময় বেবি ট্যাক্সিতে থাকা প্রায় ৩লক্ষ টাকার ওষুধ জব্দ করে। বেবি ট্যাক্সিটি থানা হেফাজতে রয়েছে যার নাম্বার ঢাকা মেট্রো থ ১১-৪৬১৬। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।


ক্রাইমবার্তা