জাতীয় স্মৃতিসৌধ প্রতিষ্ঠার এত বছর পরেও মানুষ জানে না যে, জাতীয় স্মৃতিসৌধে প্রয়াত সৈয়দ মইনুল হোসেনের আরও কিছু চাওয়া ছিল। তার ইচ্ছা ছিল স্মৃতি সৌধের গায়ে সিমেন্টের যে প্রলেপ দেওয়া হয়েছে তার বদলে যেন মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়। আক্ষেপের বিষয় হল আজও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সদ্যপ্রয়াত জিল্লুর রহমান সিদ্দিকী ও সৈয়দ মইনুল হোসেনের নাগরিক স্মরণসভায় কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বিকেলে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মইনুল হোসেন কথাচ্ছলে একদিন আমাকে এ সব কথা বলছিলেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে যেন মুক্তিযুদ্ধের সকল শহীদদের নাম লেখা থাকে এটিও তার পরিকল্পনার মধ্যে ছিল। এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

সব্যসাচী এই লেখক আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে হয়নি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে অচিরেই মইনুল হোসেনের পরিকল্পনার অবশিষ্টাংশ বাস্তবায়িত হবে।
দ্য রিপোর্ট