Wednesday, November 19, 2014

পদ্মা সেতু : আজ দেড় কিলোমিটার দীর্ঘ মাঝেরচর কাটা হবে

পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য নদীর মাঝে জেগে উঠা বিশাল চর বুধবার থেকে কাটা শুরু হচ্ছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই চরটি কাটা হবে আড়াই শ’ মিটার প্রস্থ করে। পদ্মা সেতুর পাইল স্থাপনের জন্য চরের মাঝে একটি চ্যানেল তৈরী করা হবে। তাই চায়না থেকে আনা ছয়টি বড় ড্রেজার চরের দুই পাশে তিনটি করে স্থাপন করা হয়েছে। এর আগেই এই চরে অবৈধভাবে বসবাসরত ৫ শ’ ৬৩টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। এর মধ্যে মাদারীপুর সীমানার ২ শ’ ৬৮ এবং শরীয়তপুর সীমানায় ২ শ’ ৯৫ পরিবার রয়েছে।

এ সব বিষয়ে সোমবার দিনভর মাঝেরচরে সভা হয়েছে। এ সভায় মাদারীপুর ও শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের নেতৃত্বে স্ব স্ব সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সভায় অংশ নেন। এ সভায় পদ্মা সেতুর পরামর্শক মোঃ আক্তার হোসেন ও মোঃ শহিদুল ইসলামসহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। নির্মাণাধীন পদ্মা সেতুর স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।

জনকন্ঠ