পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপাড়া ইউনিয়নের আলমগীর শেখর সাথে একই গ্রামের খলিল শেখের ছেলে রমজান ও মোর্শেদ আলমের সাথে কথাকাটটির এক পর্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সালেহা বেগম (৬০), রবেদা বেগম (২৭), সোহেল শেখ প্রদীপ (৩০), ফারুক শেখ (২৮), পারুল বেগম আহত হয়।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান- বাড়িরর জায়গাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত এ ব্যাপারে আলমগীর শেখ সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।