রাজধানীর কলাবাগানে রাবেয়া সুবর্ণা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাবেয়া মুন্সীগঞ্জ সদর থানার গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি তার পরিবারের সঙ্গে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় থাকতেন।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) বিজয়প্রসাদ দেবনাথ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
রাবেয়ার পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার পর মৃতের মামা তাকে গ্রিনল্যান্ড হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বাংলানিউজটোয়েন্টিফোর