আরিফ হোসেন: শ্রীনগরে এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ঈমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার রুসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে রুসদী জামে মসজিদের ঈমাম আতাউর রহমান (২৮) রুসদী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে তার কক্ষে নিয়ে বলাৎকার করে।এ ঘটনা কাউকে জানালে কেরাণীগঞ্জের মাদ্রাসা ছাত্রের মতো তাকেও গলাকেটে হত্যা করা হবে বলে হুমকী প্রদান করে। বিকালের দিকে ঐ ছাত্র বলাৎকারের ঘটনাটি তার অভিবাবকদের জানায়। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আতাউরের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর মনপুরায়। তার বাবার নাম আ: লতিফ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত ঈমামের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।