নদী পথে চলমান অবস্থায় যেখানেই অপরাধ-ডাকাতি-চাঁদাবাজি সংঘঠিত হবে সেখানেই পুলিশ মামলা নিতে বাধ্য থাকবে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জামান এ কথা বলেন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সহকারী পুলিশ সুপার এমদাদুল ইসলাম, ঢাকা আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার মো: কায়সার, মাওয়া নৌ-পুলিশের এডিশনাল পুলিশ সুপার শামিম হোসেন, সহকারী পুলিশ সুপার কায়সার, জেলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম প্রমুখ।
রাইজিংবিডি