Tuesday, November 11, 2014

টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই : ৩ পরিবার সর্বশান্ত

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ পরিবারের বসতঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার উপজেলার চাঠাতিপাড়া গ্রামে সন্ধ্যার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রনে আনতে গেলে স্থানীয় ৬ জন গুরুতর আহত হন। আহতরা হলো- গনেশ মন্ডল, শাওন, মিন্টু, সমির মন্ডলসহ অজ্ঞাত আরো দুইজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার চাঠাতি পাড়া এলাকার মন্নাফ শেখের রান্না ঘরের মাটির চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। পরক্ষনেই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে পাশের। শহীদ তালুকদার, অহীদ তালুকদার, শাহারুল তালুকদারের কাঠের পাটাতন করা ৩টি বসতঘরসহ ২টি আলু ও আসবাবপত্র রাখার ঘর তাৎক্ষনিক পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ্যরা দাবী করেছেন অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডের সময় হামিম তালুকদার নামের এক জেএসসি পরিক্ষার্থীর প্রবেশপত্রসহ সকল বইপুস্তক পুড়ে গেছে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাইমটাচনিউজ