মো.সুজন: মুন্সীগঞ্জ সিরাজদিখানের পশ্চিম ইছাপুরা গ্রাম থেকে আজ দুপুর মাদক সম্রাজ্ঞী সুন্দরী ওরফে রেহানা (৩০) ও মাদক বিক্রেতা ইকবাল (৩৫) কে আটক করেছে র্যাব-১১ মুন্সীগঞ্জ।র্যাব কমান্ডার এএসপি মোঃ আলেপ উদ্দিন জানান, দীর্ঘ দিন যাবত পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম। সুন্দরী ওরফে রেহানার নিকট থেকে ৯৪ পিছ ইয়াবা ও ৪২ হাজার মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
সুন্দরী ওরফে রেহানার বাড়ী উপজেলার রামানন্দ গ্রামে। সে দীর্ঘদিন যাবত সিরাজদিখান বাজার সোনালী ব্যাংক সংলগ্ন ভাড়া বাসায় থেকে উপজেলার বিভিন্ন স্পটে পাইকারী বিক্রেতা হিসেবে ইয়াবা বিক্রি করে আসছে।
উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের সামসু পাগলার ছেলে ইকবাল দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজার খুচরা বিক্রেতা, পুলিশ কয়েকবার আটক করলেও জামিনে চলে এসে আবার মাদক বিক্রি করছে। তাদেরকে আটক করায় এলাকা বাসী খুশি হয়েছে।
বার্তা২৪
============
ইছাপুরা থেকে মাদক সুন্দরী আটক!
শেখ মো. রতন: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রাম থেকে সোমবার দুপুর ১টার দিকে মাদক সুন্দরী ওরফে রেহানা (৩০) ও মাদক বিক্রেতা ইকবাল (৩৫) কে আটক করেছে র্যাব-১১।
র্যাব কমান্ডার এএসপি মোঃ আলেপ উদ্দিন জানান, দীর্ঘ দিন যাবত পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আজ সক্ষম হয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। সুন্দরী ওরফে রেহানার নিকট থেকে ৯৪ পিছ ইয়াবা ও ৪২ হাজার মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব কমান্ডার আরো জানান, সুন্দরী ওরফে রেহানার বাড়ী সিরাজদিখান উপজেলার রামানন্দ গ্রামে। সে দীর্ঘদিন যাবত সিরাজদিখান বাজার সোঁনালী ব্যাংক সংলগ্ন ভাড়া বাসায় থেকে উপজেলার বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি করে আসছে।

অপর আটক ইকবাল উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের সামসু পাগলার ছেলে। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ও গাজার খুচরা বিক্রেতা, পুলিশ তাকে একাধিকবার আটক করলেও জামিনে বেড়িয়ে এসে ফের মাদক বিক্রি করে।
টাইমটাচনিউজ