Tuesday, November 18, 2014

টঙ্গীবাড়ীতে ১.৪ কিলোমিটার রাস্তা নির্মান কাজের উদ্বোধন

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাও গ্রাম হতে লৌহজং উপজেলার কলমা পর্যন্ত ১.৪ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহয়তায় ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থাণীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।

এ সময় তার সাথে ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিয়া সারোয়ার, আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু, সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, ভাইস চেয়ারম্যান রাহাত খানঁ রুবেল, বিশিষ্ট সমাজসেবক হাজি মঞ্জুর আলি সেখ, পাচঁগাওঁ ইউপি চেয়ারম্যান আলি আহমেদ সেখ, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান, পাচঁগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এডভোকেট শহিদ হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মিঠু মুন্সী, ছাত্রলীগ নেতা আ.জব্বার, যুবলীগ সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ডালিম, ছাত্রলীগ সভাপতি ইমন হাওলাদার প্রমুখ।

বিক্রমপুর চিত্র