Wednesday, November 26, 2014

শারমীনের আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি অনিক আটক

মুন্সীগঞ্জে স্কুল ছাত্রী শারমীনের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। সদর থানার এসআই মো. ফজলুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে অনিককে (২০) আটক করা হয়। আটক অনিক কাটাখালী গ্রামের শফিকুল ইসলাম দেওয়ানের ছেলে।

স্কুল ছাত্রীর মা রহিমার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কোচিং শেষে মুন্সীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কাটাখালি এলাকায় বখাটে অনিক তার মেয়ে শারমীন সুলতানার শ্রীলতাহানির চেষ্টা করে। পরে বাড়ি ফিরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে শারমীন।

এই ঘটনায় ওই দিন তিনি (রহিমা) বাদী হয়ে অনিককে প্রধান আসামি করে শ্লীলতাহানির চেষ্টা ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

বুধবার অনিককে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান সদর থানার ওসি আবুল খায়ের ফকির।

বিডিনিউজ