এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে নতুনগাঁও এলাকায় জাকির হোসেন নামের ১ যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ওই যুবকের শরীর তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক ওই যুবকের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এবিনিউজ