Saturday, October 11, 2014

লৌহজংয়ের যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আটক

arrest5মুন্সীগঞ্জের লৌহজংয়ের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার আসামি মোঃ শাকিলকে (২৩) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের মনোয়ার হোসেন মনুর পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হযরত জানান, গ্রেতারকৃত আসামি শাকিল চাঞ্চল্যকর এ হত্যা মামলার অন্যতম আসামি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। শনিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রফিক হত্যাকা-ের দিন শাকিল এ মামলার প্রধান আসামি সাহাবুদ্দিন খান বাবুর সঙ্গে মোবাইলে কয়েক ঘণ্টা কথা হয়।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিককে প্রকাশ্যে অপহরণের পর পায়ের রগ কেটে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

জনকন্ঠ