Monday, October 20, 2014

কৃমিনাশক ওষুধ সেবন করাচ্ছে ক্ষুদে চিকিৎসকরা

মুন্সীগঞ্জে শিশুদের কৃমিনাশক ওষুধ সেবন করাচ্ছে ক্ষুদে চিকিৎসকরা। রবিবার জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলার নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর ক্ষুদে চিকিৎসক আরিয়ান আহমেদ, তারেক মাহমুদ, রুজমিন সুলতানা, মালিহা আক্তার ও মরিয়ম আক্তার সহপাঠীদের কৃমিনাশক ওষুধ সেবন করিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ কাজী শরিফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আনিস-উজ-জামান, ইউএনও সারাবান তাহুরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন নাহার, উপজলা প্রাথমিক শিক্ষা অফিসার ডাঃ এহসান করিম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ।

জনকন্ঠ
ছবিঃ জিনিয়া