Tuesday, October 21, 2014

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রেডক্রিসেন্টের খাবার সামগ্রী বিতরন

মুন্সীগঞ্জ শহরে সোমবার বিকেলে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে গরুর মাংশসহ খাবার সামগ্রী বিতরন করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড সংলগ্ন রেডক্রিসেন্ট ভবনে দুর্গত ১’শ পরিবারের মাঝে এ খাবার সামগ্রী বিতরন করা হয়।

জেলা রেডক্রিসেন্টের কার্যকরী সদস্য আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, রেডক্রিসেন্ট সদর দফতরের ইউনিট অফিসার কামালউদ্দিন খান, গিয়াসউদ্দিন তালুকদার ভুলু, গোলাম সারওয়ার ফারুক, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।

টাইমটাচনিউজ