জেলার শ্রীনগর উপজেলায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে অগড়া বেপারী নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। হরপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।মৃত শিশুর বাবা দুলু বেপারী জানান, অগড়া বাড়ির উঠানে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করে ষোলঘর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্য রিপোর্ট