সালাহ্উদ্দিন সালমানঃ ঢাকার নিকটবর্তী মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে সিরাজদিখান, বালুচর ইউনিয়ন, ২ নং ওয়ার্ডের চান্দের চর ও খাসকান্দি গ্রামের গুরুত্বপূর্ণ ঢাকাগামী রাস্তাটিতে আজঅব্দিও উন্নয়নের ছুঁয়া লাগেনি। বিভিন্ন মেয়াদে সরকারের আমলে রাজনৈতিক নেতারা পাকা করণতো দূর কাচা রাস্তাটিকে মোটামুটি সি,এন,জি অটো ট্রাকটার সহ জনগণ কে হাটা চলার যোগ্য করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তার স্বয়ংসম্পূর্ণ বাস্তবায়ন হয়নি।ভিবিন্ন মেয়াদে সংস্কারের জন্য সরকার থেকে অনুদান আসলে ও ইউপি কর্মকর্তারা জনসেবার চেয়ে নিজেদের আখেরই গুছিয়েছে ঢের। যার ফলশ্রুতিতে অত্র এলাকার চারপাশে আধুনিকতার ছুঁয়া লাগলে ও হালকা বৃষ্টি বাদল বর্ষার সময় সি,এন,জি অটো ট্রাকটার তো দূর এই রাস্তাটিতে মানুষ চলাচলেরও অযোগ্য হয়ে পড়ে। খানাখন্দর কাদা পানির ফলে ভোগান্তিতে পড়ে দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রী, ব্যবসায়ী, কৃষিমহল সহ হাজার হাজার এলাকার জনসাধারণের।

একাধিকবার এলাকার জনগণ ও সি,এন,জি অটো ট্রাকটার চালকদের নিজ উদ্যোগ ও অর্থে সংস্কার হলেও দৃষ্টি এড়িয়ে গেছেন সরকার দলীয় নেতারা। অতএব অনতিবিলম্বে ২ নং ওয়ার্ড বাসীর চরম দুর্ভোগ থেকে নিষ্কৃতি দিতে রাস্তাটিকে পাকা করণের জোর দাবী সরকারের কাছে অত্র ওয়ার্ড বাসীর।
নিরাপদ নিউজ