Saturday, October 25, 2014

লৌহজং স্বপ্ন বিকাশের উদ্যোগে গনিত উৎসব

লৌহজং স্বপ্ন বিকাশের উদ্যোগে মেধা যাচাইয়ের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭১ জন শিক্ষাথীকে নিয়ে আয়োজন করা হয় গনিত উৎসবের। শুক্রবার দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্টানে স্বপ্ন বিকাশের সভাপতি মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হানিফের সঞ্চালনায় গনিত উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন, ফারুক ইকবাল মৃধা, হাজী নুর মোহাম্মদ খান, মোঃ মোকলেচুর রহমান, মিলন কৃষন্য হালদার, মোঃ শহিদুর রহমান, আবু তাহের মৃধা, মজিবর রহমান।

বক্তব্য রাখেন, স্বরাজ আহাম্মেদ জুয়েল, সামিউল ইসলাম, আল আমিন শেখ, তৌহিদুল ইসলাম, আরিফ হোসেন, রাশেল মুধা, মোহাম্মদ উল্লা, বিপ্লব মুন্সী, বিপুল বেপারী, মোঃ শাহিন, নিরঞ্জন মৃধা, মিঠু মোড়ল প্রমুখ।

বাংলাপোষ্ট