তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাওয়া পুরনো ফেরিঘাট সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, গত কয়েকদিন আগের টানা ভাড়ি বৃষ্টিপাতের পরও দেশের সকল সড়কই সচল রয়েছে। ঈদ ও পূজোয় ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, সড়কে হাট না বসলেও কোরবানীর পশুর কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানজট নিরসন এবং কোরবানীর পশু পরিবহন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে সরকার নজর রাখছে। চাঁদাবাজির ঘটনায় তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তির দেয়া হবে। সে লক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইলকোর্ট রয়েছে।
মাওয়া-কাওড়াকান্দি রুটে স্পিডবোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পরে মন্ত্রী মাওয়া-ভাগ্যকূল-দোহার সড়ক পরিদর্শনে মাওয়া ত্যাগ করেন।
এই সময় মন্ত্রীর সাথে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডিলাইভ