মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে রাজন ইসলাম (২৬) নামে সন্দেহভাজন ১ যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা গ্রামে বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির চেষ্টা করে অজ্ঞাত পরিচয়ের ৭-৮ জন ডাকাত। একই গ্রামের কৃষক দ্বীন ইসলামের ছেলে ধৃত রাজনকে রাতেই সিরাজদিখান থানা পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসী। ইউপি চেয়ারম্যান সাইফুল বর্তমানে সৌদি আরবে রয়েছেন।সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, অজ্ঞাত পরিচয় লোকজন সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করলে ইউপি চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর দেখে ফেলে। তার আর্ত-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অজ্ঞাত পরিচয়ের লোকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী স্থানীয় যুবক রাজনকে আটক করে গণপিটুনি দেয়। রাতেই তাকে থানায় সোপর্দ করে।
মুন্সীগঞ্জ বার্তা