লঞ্চগুলো হলো—এম এল খালেক এক্সপ্রেস, এম এল হাঞ্জালা, এমএল তুষার খন্দকার, এম এল পূর্বাণী, এমএল তানভির চান, এমএল সিয়াম, এমএল সিজান, এমএল বোরহান, এমএল কবির, এমএল শ্রেষ্ঠ, এমএল প্রিন্স অব শিবচর, এমএল প্রিন্স অব পদ্মা, এমএল রাকিব, এমএল শাহীন, এমএল সনিয়া-১, এমএল রাজিব এক্সপ্রেস-২, এমএল বিউটি অব মধ্যপারা, এমএল বিউটি অব সেলিমপুর, এমএল দুরদুরান্ত, এমএল ফাহিম ও এমএল প্রিন্স অব বিক্রমপুর।
বিআইডব্লিউটিএর মাওয়া জোনের পরিচালক মো. রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় যাত্রী পারাপার করতে পারবে না এ শর্তে লঞ্চগুলোকে চলার অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৪ আগস্ট এমএল পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনায় ১০ আগস্ট ৭টি, ২৫ সেপ্টেম্বর ১৭টি ও ২৬ সেপ্টেম্বর আরও ৪টি লঞ্চ পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।
দ্য রিপোর্ট