মুন্সীগঞ্জ সার্কিট হাউসে দু’দিনব্যাপী ‘সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক প্রশিক্ষণ’ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমপানী দিবসে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ক্রাইম রিপোটার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, ডেইলী স্টার প্রতিনিধি ফারহানা মির্জা ও সাংবাদিক আমিনুল ইসলাম তুহিন। বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।জনকন্ঠ