Monday, October 13, 2014

টঙ্গীবাড়ীতে পাচঁগাঁওয়ে সহিংশতা ও নাশকতা বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাঁও ইউনিয়ন পরিষদ সন্মেলন কক্ষে সোমবার সহিংশতা ও নাশকতা বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে উক্ত মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, এমিলি পারভীন, টঙ্গীবাড়ী সহকারী কমিশনার ভূমি রহেলা রহমতুল্লাহ, ওসি আ. মালেক, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সোনারং ইউপি চেয়ারম্যান আ. কাদের মল্লিক, আবদুল্লহপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম, দিঘিরপার ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, পাচঁগাঁও ইউনিয়ন আ“লীগ সভাপতি এড. সহিদ হোসেন ঢালী, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সভাপতি ব.ম শামীম, সহ-সভাপতি ডিএম বেলায়েত শাহিন প্রমূখ।

সভায় নভেম্বর মাসে উপজেলার ৪টি ইউনিয়নে সহিংশতা ও নাশকতা বিষয়ে মিটিং করার সিন্ধান্ত গৃহিত হয়। হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যার্নজী জানান, হাসাইল হতে নদীর পার হয়ে পাচঁগাওঁ রাস্তায় যুবকেরা আহরহ নেশা করছে। এছাড়া উপজেলার মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ানোর জন্য সকলের দৃষ্টি অকর্ষন করেন তিনি।