শ্রীনগর উপজেলায় হচ্ছে ৬১ মন্ডপে। টঙ্গীবাড়ি উপজেলায় এবার ৪৩ মন্ডপে পুজো হবে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩২ মন্ডপে পূজোর প্রস্তুতি চলছে। মেঘনা তীরের গজারিয়া উপজেলার সাত মন্ডপে পূজো হবে। জেলা পুলিশের বিশেষ শাখা জেলার ২৫৭ মন্ডপের মধ্যে ৭৮ মন্ডপকে অতি ঝুকিপূর্ণ এবং ১০২টি মন্ডপকে ঝুকিপূর্ণ ৭৭টিকে সাধারণ মন্ডপ হিসাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে।
আনসারের পাশাপাশি পুলিশ ও র্যাব ছাড়াও এবার গোয়েন্দা পুলিশ বেশী সজাগ থাকবে। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, পূজোর উৎসবকে সফল করতে নিরাপত্তা বেষ্টনি থাকবে কয়েক ধাপে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবকে ঘিরে তাই প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে চলছে আগাম উৎসব আমেজ। গতবছর জেলায় ২শ’ ৫৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।
মুন্সিগঞ্জেরকাগজ