পরিবারের বরাত দিয়ে লৌহজং থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, ঈদের ছুটিতে নানা আহমদ আলীর বাড়িতে বেড়াতে এসে জান্নাত ও আরাফাত আক্তার (৯) বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে গেলে সকলের অজান্তে তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পাওয়া যায়। পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে এখন চলছে শোকের মাতম।
বাংলাপোষ্ট